• সমগ্র বাংলা

দিনাজপুরে এক ছিনতাইকারি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের দিনে দুপুরে একজন কলেজ ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সাথে জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের বিশেষ টিম। উদ্ধার করা হয়েছে ওই চেইন ভেঙ্গে রুপান্তর করা কয়েক জোড়া অলংকার।

গত ২০ আগষ্ট দুপুর ২টার দিকে শহরের মির্জাপুরের বিআরটিসি বাস ডিপো সংলগ্ন অর্পণা ছাত্রী নিবাসের কাছে ২জন মোটর সাইকেল আরোহি পিছু অনুসরন করে কলেজ ছাত্রী " বেলী রানী'র " গলার চেইন ছিনিয়ে সটকে পড়েছিল। সিসি টিভির ফুটেজ ধরা পড়ে ছিনতাইয়ের সেই দৃশ্য। এব্যাপারে আজ মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে গণ মাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে 

 সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, ছিনতাইয়ের ঘটনায় ছাত্রী বাদী হয়ে কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের ওই কলেজ ছাত্রী। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডিবির ইনচার্জ মুহাম্মদ আলমগীররর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম তদন্তে নেমে অপরাধীদের শনাক্তকরণ, অবস্থান যাচাই শেষে গতকাল সোমবার চিরিরবন্দরের কাঁউগায় ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০) জেলা শহরের নিমনগর 

ফুলবাড়ি বাসস্ট্যান্ডের শামছুল হকের ছেলে।

৪০ হাজার টাকায় স্বর্ণের চেইনটি বিরামপুরের জুয়েলারী ব্যবসায়ী রকিবুল ইসলাম রকিবের কাছে বিক্রি করেছিল সে। তার দেওয়া তথ্যমতে

আজ মঙ্গলবার দুপুরে রকিবুল ইসলাম রকিবকে গ্রেপ্তার করে  চেইন গলিয়ে রুপান্তর করা ৬টি নাকফুল, এক জোড়া কানের দুল এবং একজোড়া কানের রিং উদ্ধার করা হয়েছে।

রকিবুল ইসলাম রকিব (৩৩) বিরামপুরের মামুনাবাদ গ্রামের আব্দুল মান্নান মির্জার ছেলে।ছিনতাইয়ে জড়িত আরেক আসামি মুন্নাকে গ্রেফতারসহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দের চেষ্টা চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo