• সমগ্র বাংলা

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ আদেশ দেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত নয়ন হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা নয়ন হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। যশোর থেকে মাদকদ্রব্য নিয়ে এসে ফরিদপুর সহ আশপাশের জেলায় বিক্রি করতো। 

গত ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র‌্যাব-১০ এর একটি দল। তল্লাশীকালে একটি প্রাইভেটকারে থাকা ৯শ ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী নয়ন হোসেনকে আটক করা হয়।

পরে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের ডিএডি মো: হাবিবুর রহমান বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য ও শুনানী শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় ঘোষনা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, মাদক মামলায় নয়ন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড ভোগ করতে হবে। এই রায়ের ফলে সমাজে মাদকের প্রবনতা কমে আসবে বলে মনে করি।

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo