• সমগ্র বাংলা

পাবনায় বিএনপি নেতা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আদম আলী মোল্লা (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি ইরাদুল ইসলাম (৫৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইরাদুল ইসলাম উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। পরে তাকে আটঘরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হন আদম আলী মোল্লা। তিনি একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরকসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo