• সমগ্র বাংলা

নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সদর উপজেলার চকআতিথা রমজান মিলিটারীর বাড়ির সামনে হতে বুজরুকআতিথা পর্যন্ত সড়কের পাশে বনজ ও ঔষধী গাছ রোপনের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সড়কের পাশ দিয়ে ধারাবাহিক ভাবে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ অংশীদারিত্বের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরে ৫হাজার বৃক্ষরোপন করবে। এছাড়া নওগাঁ বিএমডিএ, নওগাঁ রিজিয়ন-১ ও ২ জেলাজুড়ে দুই লক্ষ বনজ ও ঔষধী গাছ রোপন করবে বলে জানিয়েছেন বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

বৃক্ষরোপন উপলক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার চকআতিথা নামক এলাকায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক, বিএমডিএ নওগাঁ জোনের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি এবং অংশীদারিত্বের ভিত্তিতে বৃক্ষরোণের উপকারভোগী গ্রুপের সদস্য বিভিন্ন পর্যায়ের নারী/পুরুষ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন শেষে প্রধান অতিথি চকআতিথায় শতাধিক স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক সভায় বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে বলেন গাছ আমাদের অি•জেনের প্রধান উৎস। এছাড়া গাছ মানুষের স্থায়ী সঞ্চয়ের একটি অন্যতম মাধ্যমও। তাই আগামীতে বুক ভরে সজিব বাতাস নিতে চাইলে যার যেখানে গাছ রোপনের জন্য যতটুকু জায়গা আছে সেখানে পরিবেশবান্ধব গাছ রোপন করে তার যত্নসহকারে বড় করার কোন বিকল্প নেই বলে তিনি জানান।
 

মন্তব্য (০)





image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

১

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

৩

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

  • company_logo