• সমগ্র বাংলা

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও একদন্ত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আদম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের নগরচাঁচকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আদম আলীকে লক্ষ্য করে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নগরচাঁচকিয়া এলাকায় অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত আদম আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে হামলাকারীদের পরিচয়, হত্যার কারণ কিংবা তারা কীভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।”

নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি কিশোরী তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তমা খাতুনকে বাড়ি থেকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন আদম আলী। পরদিন ২৪ ডিসেম্বর উপজেলার ষাটগাছা গ্রামের একটি বাঁশঝাড় থেকে তমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দায়ের করা মামলায় আদম আলীকে গ্রেপ্তার করে র‍্যাব। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, জিজ্ঞাসাবাদে আদম আলী তমাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছিলেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে আদম আলীকে প্রধান আসামি করা হয়। প্রায় এক বছর কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন তিনি।

তমা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই তাকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পূর্বশত্রুতা, মামলাসংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে—তা নিয়ে চলছে আলোচনা।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo