ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (জেএমবি) ৭ সদস্যের ২ জনের মৃত্যুদণ্ড বহাল ও ৫ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
জানা যায়, মৃত্যুদণ্ড বহাল দু'জন হলেন মাসুদ রানা ও লিটন মিয়া। এই মামলায় খালাস পাওয়া বাকি পাঁচ জেএমবি সদস্য হলেন বিজয়, চান্দু, ইসাহাক, সাখাওয়াত ও সরোয়ার। মামলাটি রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী।
এর আগে, ২০১৮ সালের ১৮ই মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ১০ই নভেম্বর রাতে মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)