• সমগ্র বাংলা

রাণীনগরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ রোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার ও কুফল সম্পর্কে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার কামতা এসএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: জাহিদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় অত্র অঞ্চলের প্রায় ৫শতাধিক পুরুষ, নারী ও যুবরা অংশগ্রহণ করেন।  

এসময় প্রধান অতিথি বলেন বাল্যবিবাহ রোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার ও কুফল সম্পর্কে প্রতিটি মানুষকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। আমরা যত আধুনিক হচ্ছি ততই মন্দ কাজের প্রতি বেশি মনোযোগি হচ্ছি যার ফলে যুব সমাজের সদস্যরা কুপথের দিকে অগ্রসর বেশি হচ্ছে। আমরা শুধু নিজের সুখ আর ভালোর পিছনে ছুটছি। কিন্তু একজন মানুষ সমাজ ছাড়া বাঁচতে পােও না। তাই সমাজ থেকে সকল কুপ্রথা ও মন্দ কাজকে প্রতিহত করতে হলে প্রথমে নিজেকে সচেতন করতে হবে। কোন গুজবে কান দেওয়ার আগে যাচাই করতে হবে। আর মাদকের বিস্তারকে প্রতিহত করতে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং মাদককারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে এলাকার সচেতন মানুষদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এমন কাজে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই একটি সুস্থ্য, সুন্দর, মাদকমুক্ত ও সম্প্রীতিতে ভরা সমাজ বিনির্মাণ করতে সবাইকে সচেতন হতে এবং অন্যকে সচেতন করার আহ্বান জানান প্রধান অতিথি।  

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo