• সমগ্র বাংলা

গ্যাস সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও ফ্যাসিবাদী আওয়ামী সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশে আজ সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই বিদ্যুৎসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে উন্নতির গতি আরও বাড়বে।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করে না। যারা কোনো অন্যায় করেননি, তাদের যেন অন্যায়ভাবে হয়রানি করা না হয়—এ বিষয়ে দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে।”

তিনি বলেন, বিএনপির রাষ্ট্রনায়ক তারেক রহমানও কাউকে অন্যায়ভাবে হয়রানি না করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ওই সময়ে দেশের শিক্ষা, কৃষিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খাত পুনর্গঠন ও উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান।

এর আগে বিকেলে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালিটি। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, তালুকদার মোরাদ হোসেন, জামাল মাতুব্বর ও মাহমুদ হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং গাছের চারা রোপণ করেন।

মন্তব্য (০)





image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

১

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

৩

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

  • company_logo