ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) নওগাঁ কাজটি বাস্তবায়ন করছে।
শনিবার বিকেলে ভান্ডারগ্রাম বাজার সংলগ্ন পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন শেষে কামতা এসএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আল হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সরকারী প্রতিটি অফিস থেকে সেবা গ্রহিতারা যেন হয়রানী ও ভোগান্তি ছাড়াই প্রতিটি সেবা পান সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সেবা প্রদানকারী ও সেবা গ্রহিতা থেকে শুরু করে সকলের। প্রতিটি মানুষকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। যে কোন অন্যায় ও মন্দ কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান প্রধান অতিথি।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)