• সমগ্র বাংলা

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবা বিক্রির সময় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নঠুরচর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (৩১), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. কামরুল হাসান (১৯) এবং নন্দনপুর গ্রামের মো. সোহেলের স্ত্রী মোছা. শিল্পী বেগম (৪০)।

পুলিশ জানায়, শিল্পী বেগমের বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে গোপালপুর থানার এসআই মো. হাবিবুল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় গোপালপুর থানায় মামলা নং-০৬, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo