• সমগ্র বাংলা

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশে বেড়াতে এসে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী দেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্টে স্ট্রোক করে মৃত্যু বরন করেছে। তার পাসপোর্ট নং T-3361611. সে ৭৮/১, কালিয়া নগর সুরাইয়া সেন পল্লী কোলকাতার রমনী মিস্ত্রীর ছেলে। 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার সময় বেনাপোল পৌঁছে গাড়ি থেকে নামলে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২শে আগস্ট আমার স্বামী গৌতম মিস্ত্রিকে নিয়ে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশের বরিশালে তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ১২ দিন পর আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে আজ তারা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন। গাড়ি থেকে নামার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে আসার পর মৃত্যু হয়েছে শুনেছি। তার স্ত্রী আমার দপ্তরে এসেছিলেন। হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র  নিয়ে আসলে ভারতীয় ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে লাশটি দুরত্ব পাঠানোর ব্যবস্থা করা হবে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo