• সমগ্র বাংলা

বরুড়ায় যুবদল নেতা শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৬০০ গাছের চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুমিল্লার বরুড়ায় ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বরুড়া উপজেলার উত্তর শিলমুড়ী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যুবদল নেতা ও শিক্ষানুরাগী মো. সুমন আহমেদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু।উত্তর শিলমুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও বিএনপি নেতা  ইলিয়াস আহমেদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, অক্সিজেন সরবরাহ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ সুরক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।  

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo