ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাস পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাজিত পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)