• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জনবান্ধব কাজে বর্তমান সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যার যার পরিধি থেকে জনকল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচনী ইশতেহার পূরণ করতে পারলে জনগণ তাদের প্রত্যাশা ও প্রাপ্যতা বুঝতে পারবেন। অন্যথায় জনগণ কাজের মূল্যায়ন করবেন।

মন্ত্রী আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে নির্ধারিত সময়ে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে মাদক ও চোরাচালানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও বাস্তবায়ন নিশ্চিত করতে জেলার সব দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে কাজের শক্তি আরও বাড়িয়ে জনগণের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, সম্প্রতি ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo