• সমগ্র বাংলা

মুক্তাগাছার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র মহোদয়, হামিদা সুলতানা বালিকা বিদ্যালয়ে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র বলেন, “পরিচ্ছন্নতা শুধু একদিনের কর্মসূচি নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতন করে তুলতে পারলে তারা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই চেতনাকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”  তিনি আরও বলেন, “ক্লিন সানডে কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।”

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত বিষয়ে ক্লাস ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা ও যুক্তিবোধ বিকাশে উৎসাহিত করা হয়। পরে গণিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo