• সমগ্র বাংলা

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ভারতীয় রফতানিকারদের ধর্মঘটে অনিদিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দাবি আদায়ে আজ রবিবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্হল বন্দরে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ভারতীয় হিলির এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা পশ্চিমবঙ্গের সোনা মসজিদসহ অন্যান্য স্থলবন্দরের মত হিলি স্হল বন্দরেও পন্য তালিকা অনুমোদন দিয়ে বাংলাদেশের সাথে পণ্য আমদানি রফতানির সুযোগের চাইছেন তারা।

জানা গেছে, বাংলাদেশের সাথে ভারতের সাথে অন্যান্য স্হল বন্দরে আমদানি রফতানির পন্য তালিকা দীর্ঘ হলে হিলি স্হল বন্দরে তালিকা অনুযায়ী সিমিত সংখ্যক পন্য আমদানি রফতানির অনুমতি থাকায় পিছিয়ে পড়াসহ আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন  সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সমান সুযোগ চাইছেন তারা।

ধর্মঘটের বিষয়ে বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন ভারতীয় এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল।

চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে হিলি দিয়ে তাদের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এসব বৈষম্য দূর করে সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

হিলি স্হল বন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী জানান, ধর্মঘটের বিষয়ে ভারতীয় ব্যবসায়ী সংগঠ একটি চিঠি প্রেরন করেছে । তবে এলসিতে আসা  গম ভূট্রা ভুষি ডাল ছোট সাইজের পাথরসহ বিভিন্ন ধরনের পণ্য বোঝাই ট্রাক ভারতীয় এলাকায় আটকা পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন বাংলাদেশী আমদানিকারকরা।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo