• সমগ্র বাংলা

পাবনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় গাড়িতে করে পাচারের সময় ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। 

শনিবার (২৯ আগস্ট) ভোরে পাবনা সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার ফরহাদ আলী (২৮) এবং একই জেলার ফুলবাড়ী উপজেলার মেম্বারটারি গ্রামের সুজন মিয়া (২৭)।

শনিবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোররাতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন জিপটিতে তল্লাশি চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে র‌্যাবের তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo