ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব শান্তি, সর্বজীবের কল্যাণ ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুরে শুরু হয়েছে ৮ম বার্ষিক ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উৎসব।
পূর্ব দাসপাড়া, রঘুনন্দনপুর ও শোভারামপুর এলাকার স্থানীয় ভক্তবৃন্দের উদ্যোগে স্বর্গীয় দুলাল চন্দ্র দাসের বাসভবন সংলগ্ন সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ ও শ্রীঅঙ্গণে এই ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, মহাপ্রভু শ্রীচৈতন্যদেব প্রবর্তিত নাম সংকীর্তনের মূল ভাবধারাকে ধারণ করে মানবজাতির মুক্তি, দুঃখ-দারিদ্র্য বিমোচন, দেশে শান্তি-সমৃদ্ধি এবং ধর্মীয় চেতনা জাগ্রত করতেই প্রতিবছরের মতো এবারও এই উৎসব আয়োজন করা হয়েছে।
উৎসবের মূল সময়সূচি:
অনুষ্ঠানসূচি শুরু: ২২ আগস্ট শ্রীশ্রী সত্যনারায়ণ ও শ্রীশ্রী শনিদেবের পূজার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা ঘটে।
ভাগবত পাঠ: ২৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, মাদারীপুর, সাতক্ষীরা ও মাগুরার বিখ্যাত পাঠকদের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে শ্রীমদ্ভাগবত পাঠ।
২৪ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান: ১ সেপ্টেম্বর মঙ্গলবার অরুণোদয় থেকে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলবে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।
অষ্টকালীন লীলা কীর্তন: ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হবে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, যা পরিবেশন করবেন ফরিদপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান কীর্তন শিল্পীরা।
মহোৎসব সমাপনী: ৫ সেপ্টেম্বর শনিবার নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, মহাপ্রভুর ভোগ আরাধনা ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।
আয়োজক কমিটির সভাপতি দীপক দাস ও সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস (পলাশ) জানান, ধর্মীয় এই উৎসবে সব ধর্মাবলম্বী ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)