• সমগ্র বাংলা

গোপালপুরে জাসাসের সাহিত্য-সংস্কৃতি ও মেধা বিকাশ কর্মসূচির উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাহিত্য-সংস্কৃতি ও মেধা বিকাশ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল ধারার সাহিত্য-সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।

আয়োজকরা জানান, এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিতভাবে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জাসাস নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজনটির ধারাবাহিকতা ও সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo