ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, 'আমাদের জলাশয়, খালের প্রবাহ কিভাবে বাড়ানো যায়। ভূ উপরিভাগের পানি কিভাবে বাড়ানো যায় এসব নিয়ে আমাদের একাধিক প্রকল্প রয়েছে। এসব প্রকল্প কিভাবে সমন্বয় করে কাজ করা যাবে তা নিয়ে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটির পক্ষ থেকে আমি ও আমাদের একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবগন নদীপথ ভিজিট করেছি।'
বুধবার দুপুরে বুড়িগঙ্গা, শীতক্ষ্যা ও ধলেশ্বরী নদী পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ ভিআইপি জেটিতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির প্রমূখ।
জোনায়েদ সাকি বলেন, এখানে দূষণের কারন চিহ্নিত করা, দূষণ ও দখলমুক্ত করার পরিকল্পনা হাতে নেয়া এবং নদী কিভাবে মানুষের উপকারে লাগানো যায় তা নিয়ে আমরা কাজ করছি। আজকের পরিদর্শনের পর এটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে। সেখানে আমরা বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরতে পারবো।'
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

মন্তব্য (০)