ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, র্যালী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার,আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আরকে এম আ. রব মিঞা, শিক্ষার্থী নিহারিকা খন্দকার, নুপুর খাতুন, অমিয়া হাসনাইন প্রমুখ।
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

মন্তব্য (০)