• সমগ্র বাংলা

কালীগঞ্জে করাতকল আইনে ৪ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে করাতকল (লাইসেন্স) বিধিমালা–২০১২ লঙ্ঘনের দায়ে চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের আব্দুস সালাম খানের ছেলে রাসেল খান (৩৭), একই গ্রামের ইউসুফ খানের ছেলে কাইউম খান (৬০), ইউনিয়নের আদি জাংগালিয়া গ্রামের নুর উদ্দিন খানের ছেলে মামুন খান (২৮) এবং রেয়াজ উদ্দিন ভূঞার ছেলে কামাল হোসেন ভূঞা (৫০)।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করাতকল (লাইসেন্স) বিধিমালা–২০১২-এর ১২ ধারার আলোকে এসব মামলা দায়ের ও অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, “আইনের আওতার বাইরে কোনো করাতকল পরিচালনা করতে দেওয়া হবে না। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা।

মন্তব্য (০)





image

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার: গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...

image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

  • company_logo