• সমগ্র বাংলা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতকানিয়ায় আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে সাতকানিয়ায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামী শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ কুতুব উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, দুর্নীতি রাষ্ট্রের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিকে ব্যাহত করে। তরুণ প্রজন্মকে নৈতিক আদর্শে গড়ে তুলতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo