• সমগ্র বাংলা

নীলফামারীতে দুর্নীতি বিরোধী দিবস পালন, সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও সচেতন থাকার আহবান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে মঙ্গলবার (৯ডিসেম্বর) নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারীর আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, দুপ্রক সভাপতি প্রফেসর ওবায়দুল আনোয়ার, সনাক সভাপতি আকতারুল আলম, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান বক্তব্য দেন সভায়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং দুর্নীতিকে ঘৃণা করার মাধ্যমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
বলেন, শুধু একদিন নয় বরং সবসময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন থাকতে হবে। নতুন বাংলাদেশের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া।
সরকারী বেসরকারী বিভিন্ন দফতর, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এনজিও প্রতিনিধিগণ দিবসের কর্মসুচিতে অংশ নেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo