ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জিয়া সাইবার ফোর্স (জেসিএফ) উপজেলা শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মিনহাজুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক পত্রে হাসান আলী খানকে আহবায়ক ও সামিউল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষনা করা হয়।
উলিপুর উপজেলা শাখার আংশিক কমিটিতে গোলাম আজম সিনিয়র যুগ্ম আহবায়ক, রেজওয়ান ইসলাম দুলাল, নুর ছালাম, আবু রায়হান,সাকিব হাসান, আব্দুর রহমান নয়ন, ছকিয়ত উল্যাহ ছক্কু, চমক কুমার, মজনু মোল্লাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও ইউনুস আলী, মাঈদুল ইসলাম মুকুল, কামরুজ্জামান ও কায়েছ খান সদস্য পদে রয়েছেন।
উপজেলা জিয়া সাইবার ফোর্সে’র আহবায়ক হাসান আলী খান বলেন, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে আমরা কৃতজ্ঞ। শহীদ জিয়ার আদর্শে আমরা কাজ করে যাব। সবার সহযোগিতায় অনলাইন ও অফলাইনে উলিপুর উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

মন্তব্য (১)
মো: মাসুদ পাঠান
মন্তব্য: উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আহবায়ক কমিটি গঠন হওয়ায় অভিনন্দন। আশা করি আহবায়ক হাসান ভাই আহবায়ক ও সদস্য সচিব সামিউল ভাই ইসলাম দায়িত্বশীলভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে এবং সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। সবাইকে শুভকামনা।