• সমগ্র বাংলা

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নি‌রাপত্তা নিশ্চিত করি -এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডঃ শায়খুল আরিফিন সহ প্রশাসনের কর্মকর্তা ,নারী উদ্যোক্তা,অদম্য নারী সহ বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ।এ সময় সমাজে অবদানের জন্য ১০ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...

image

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবি'র অভিযানে...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

৩

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

৪

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

  • company_logo