ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। আহত পুলিশ কর্মকর্তার নাম বাবর আলী যিনি বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) পদে কর্মরত আছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ঘটনাটি ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে বাবর আলী একজন কনস্টেবল সাথে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া রিয়াদকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

মন্তব্য (০)