• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা ঠাকুরগাঁও তাপমাত্রা আরও কমেছে। বেড়েছে শীতের অনুভূতি। কয়েকদিন ধরেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত কমছে।

সোমবার (৮ ডিসেম্বর ) সকাল ৬টায় সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে ঠাকুরগাঁও কৃষি অফিস।

এদিকে, কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হচ্ছে। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা।

সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হয়। তবে ভোরের দিকে হালকা হতে থাকে কুয়াশা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি। রবিবার দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি।

তবে সন্ধ্যার পর থেকে বেশ শীত অনুভূত হতে থাকে। স্থানীয়দের শীতের কাপড় পরতে দেখা গেছে।

অপরদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।

ঠাকুরগাঁও কৃষি অফিস সুত্রে বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কনকনে শীতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এ জেলায়।

কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। আজ সকাল ৬টায় ঠাকুরগাঁওয়ে ১৫ দশমিক ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত কালকে ১৪ দশমিক ২৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ ছিল। যা গতকাল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

মন্তব্য (০)





image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

image

নড়াইলে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরাদেহ উদ্ধার

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...

image

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

৩

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...

image

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবি'র অভিযানে...

৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

৫

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

  • company_logo