ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারানো মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় হৃদয় হাসান (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভেলামারি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষার্থী হৃদয় (৮) ঐ এলাকার ফরিদুল ইসলাম ওরফে হংকং-এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল মাঠে ঢুকে হৃদয়কে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার সাকির আহমেদ বলেন, মৃত্যু খবর শুনেছি। শিশুটির পরিবার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

মন্তব্য (০)