• সমগ্র বাংলা

নীলফামারীতে অবসরে যাওয়া ১৬ ইউপি সচিবকে সংবর্ধণা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে অবসরে যাওয়া ১৬জন প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে নীলফামারী জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির উদ্যোগে।


শুক্রবার বিকেলে সদর উপজেলার বিনোদন কেন্দ্র ওসমানীয়া উদ্যানে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম।


অনুষ্ঠান সঞ্চালনা করেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি।
অবসরপ্রাপ্তরা হলেন আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, মেহের আলি, নজরুল ইসলাম, মাহফুজার রহমান, শাহ জাহান আলী, সুলতান আহমদ, খয়রাত আলী, জামিয়ার রহমান, অতুল চন্দ্র রায়, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, আবু তালেব, আব্দুর রহমান, মোকবুলার রহমান ও মকবুল হোসেন।
জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম জানান, আমরা গর্বিত আমাদের সিনিয়র সহকর্মী যারা অবসরে গিয়েছেন তাদের সংবর্ধনা দিতে পেরে। কারণ আমরাও একদিন অবসরে যাবো।
যারা চাকুরী থেকে চলে গেলেন তাদের সম্মান জানানোর মধ্য দিয়ে তারেদ স্মরণীয় করে রাখা হলো।
তিনি বলেন, বিদায় বেলায় তাদের একটি করে জায়নামাজ, একটি করে মানপত্র ও একটি মানপত্র প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

২

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৪

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৫

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

  • company_logo