ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নড়াইল জেলার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর ) জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। চিত্রা নদী বাচানো সহ পরিবেশ সুরক্ষার গুরুত্ব ও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাপার নড়াইল জেলা আহবায়ক শাহ মো.আলম এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড.এস.এ. মতিন, বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সুমন, খুলনা বিভাগের সমন্বয়ক আজিজুল হক মনি,কেন্দ্রীয় সদস্য নির্বাহী সদস্য সরদার হীরক রাজা, সম্মেলনে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্য সচীব এম.এম. আমিনুল হাসান।
বক্তারা পরিবেশ দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, এবং নড়াইল জেলার পরিবেশগত সমস্যা সমাধানে বাপা-এর ভ‚মিকার প্রশংসা করেন। বিশেষ অতিথিবৃন্দ স্থানীয় পরিবেশ রক্ষায় বাপা'র কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।#
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

মন্তব্য (০)