ছবিঃ সিএনআই
শার্শা প্রতিনিধি: সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুর ভালোবাসা ও মায়ার টানে বাংলাদেশে এসেছেন এক কোরিয়ান নাগরিক সিমকো ইয়ং। আকাশপথে ৩৯১৮ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছান যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামে মুকুল হোসেনের বাড়িতে।
বৃহস্পতিবার ভোরবেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মুকুল হোসেন তাকে রিসিভ করেন এবং সকাল ১০টার দিকে নিজ বাসভবনে নিয়ে আসেন। তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই বিদেশি অতিথিকে দেখতে ভিড় করেন।
এ বিষয়ে মুকুল হোসেন বলেন “ আমি দীর্ঘ ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করেছি সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ ও সম্পর্কের টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন।”
বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন,“বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানকার মানুষ খুব ভালো, খুব মিশুক। বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে।” স্থানীয়রা জানান, বিদেশি নাগরিককে নিজেদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

মন্তব্য (০)