ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে কাটা পড়ে বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ২:৩০ মি. দিকে নাভারন রেল স্টেশনে। নিহত বাবু শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত জুব্বার হোসেনের ছেলে। এসময় তার লাশ দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে পাশে বসে ছিল মানসিক ভারসাম্যহীণ বাবু। পরে ট্রেনটি নাভারন স্টেশনে পৌঁছালে প্লটফর্মের সাথে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে কেটে ক্ষতবিক্ষত হয়ে মারা যায়।
শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে শার্শার নাভারন নাভারন রেল স্টেশনে এক যুবক কাটা পড়ে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। #
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

মন্তব্য (০)