• সমগ্র বাংলা

ফরিদপুরে নির্মাণাধীন ভবনের গর্তে ধসে পড়ল ‘বেস্ট বাই’ শোরুমের বহুতল ভবন, ২০ কোটি টাকা ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র নীলটুলি এলাকায় (জনতার মোড় সংলগ্ন) একটি বহুতল বাণিজ্যিক ভবন পাশের নির্মাণাধীন ভবনের গর্তে ধসে পড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (আজ) দুপুরে ‘বেস্ট বাই’ নামের ওই শোরুম ও ভবনটি বিকট শব্দে হেলে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ভবনটি পাশের একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তের দিকে ধসে পড়ে। এ সময় স্থানীয় স্বর্ণকার পট্টি ও আশেপাশের দোকানপাট এবং পথচারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে ভবনটি আরও কিছুটা ধসে একদিকে হেলে গিয়ে স্থির হয়। এতে ভবনের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে নির্মাণাধীন ভবনের গর্তে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ভবন সংলগ্ন মুজিব সড়কে যানবাহন ও সাধারণ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলের দুই পাশে অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কর্মীরা পথচারীদের নিরাপদ দূরত্বে রাখতে কাজ করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের নির্মাণাধীন ভবনের অপরিকল্পিত পাইলিং বা মাটি খোঁড়ার কারণে এই বহুতল ভবনটির ভিত্তি দুর্বল হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত নির্মাণাধীন ভবনের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

ধসে পড়া ভবনের মালিকপক্ষ দাবি করেছেন, ভবন এবং ভেতরে থাকা পণ্যসামগ্রী মিলিয়ে তাদের প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে হেলে পড়ার সঠিক কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

 

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo