• সমগ্র বাংলা

রাণীনগরে বিরল রোগে আক্রান্ত লালমন পেলো সরকারি সহায়তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিরল (এমএনডি) রোগে আক্রান্ত বাক প্রতিবন্ধী মো. লালমনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি ইউএনও’র কার্যালয়ে লালমনের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। উপজেলা পরিষদের ফান্ড থেকে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিরল রোগে আক্রান্ত বাকপ্রতিবন্ধী মো. লালমনকে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে উপজেলা প্রশাসনের।

বিরল রোগে আক্রান্ত মো. লালমন উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল শোলাপাড়া গ্রামের দিনমজুর আমজাদের ছেলে। দিন যতই যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে দুই সন্তানের জনক লালমন। দেশে বিরল এই রোগের চিকিৎসা ব্যবস্থা সজলভ্য না হওয়ার কারণে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না তার দরিদ্র পরিবার। লালমনের উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছেন লালমনের পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, সংবাদ প্রকাশের পর লালমনের বিষয়টি আমাদের নজরে আসে। খোঁজখবর নিয়ে লালমনকে সরকারের পক্ষ থেকে ১৫হাজার টাকা সহায়তা করেছি। আগামীতেও তাকে সহযোগিতা করার চেস্টা অব্যাহত রাখা হবে।

মন্তব্য (০)





image

শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলিতে শিক্ষার্থী সংকটে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...

image

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার: গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...

image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

  • company_logo