• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) কে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালিতলা ব্রীজের পাশে এই ঘটনা ঘটে। 

নিহত মাছ ব্যবসায়ী উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তার ৩ বছরের একটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় আজ অনুমান ভোর সাড়ে চারটার দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিল উৎপল সরকার। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী অটোতে করে এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যান গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর  সাথে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারের সাথে থাকা টাকা  ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছিনতাই-কারীরা। 

 এ বিষয়ে সালথা থানার ওসি তদন্ত মোঃ মারুফ হাসান রাসেল জানান, সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে   আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলিতে শিক্ষার্থী সংকটে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...

image

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার: গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...

image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

  • company_logo