ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকালের অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চ বিদ্যালয় মাঠে রেলি,খেলাধুলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা)র আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক লায়লা আকতার বানু (অ:দা:)।
নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি,এই শ্লোগানে পালিত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংগঠন ফিডা'র নির্বাহী পরিচালক ফিরোজা বেগম। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ওসি তদন্ত রমজান আলী,ফিডার পরিচালক জে এম এফ ফিরোজ পাশা, প্রধান শিক্ষক হোসনে মাহবুবা বেগম সহ অন্যান্যরা।
এ অনুষ্ঠানে কিশোরী কিশোরী ও যুব যুবতীদের নিয়ে নানারকম খেলাধুলার আয়োজন করে। তাছাড়াও সন্ধ্যায় এক মনোজ্ঞ এক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সমাজে নানা রকম সহিংসতার কথা উল্লেখ করেন। এবং সবাইকে সচেতন হওয়ার ও সহিংসতা রোধের জন্য আহ্বান জানান।
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

মন্তব্য (০)