প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক প্রসেস সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি আটোয়ারী উপজেলায় প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে আটোয়ারীর উদ্দেশ্যে রওনা হন আনোয়ারুল। করতোয়া সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। মুহূর্তেই ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ও এর সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...

মন্তব্য (০)