• সমগ্র বাংলা

ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে হাস বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ফরিদপুর,  মানিকগঞ্জ, ঢাকা,মুন্সীগঞ্জ, রাজবাড়ী,  মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে হাস, খাদ্য সহ প্রয়োজনীয় উপকরণ  বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ অফিসার ডা এ কে এম আসজাদ।

বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর)  বেলা ১১টায় জেলা প্রাণীসম্পদ অফিসে সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা মো মিজানুর রহমান এর সভাপতিত্বে ৪৫ জন সুফলভোগী পরিবারকে ২১ টি করে হাস প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে হাসের ঘর তৈরির জন্য ৮৮০০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৪৫ জন খামারিদের ২১ টি হাস,  হাসের ঘর তৈরির বাবদ ৮৮০০ টাকা এবং প্রত্যেক সুফলভোগীদেরকে ৭৫ কেজি করে হাসের খাদ্য দেয়া হয়েছে। যা পর্যায়ক্রমে ৩ বার দেয়া হবে। 

প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রাণীসম্পদ অফিসার ডা এ কে এম আসজাদ জানান,  প্রাণীসম্পদ অফিসের এ কার্যক্রম / প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের সবিধাবঞ্চিত পরিবারদের স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা মিটবে এবং তারা স্বাবলম্বী হবে।

মন্তব্য (০)





image

শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলিতে শিক্ষার্থী সংকটে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...

image

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার: গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...

image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

  • company_logo