ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে আজ বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের নিকট এ ঘটনা ঘটে। কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতীয় গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া (৩০) নামে এক যুবক মারা যায়। অন্যান্যরা দ্রুত পালিয়ে আসে। নিহত সবুজ ওই উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শমসেরনগর ৬১ বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ঘটনায় বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

মন্তব্য (০)