ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মো. মিজান আলী (২৮) নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩রা ডিসেম্বর) সকালে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর পাঁচ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওই গ্রামে মো. আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে আসছিলেন মো. মিজান আলী। তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে মো. মিজান আলী জানান, তিনি ও তাঁর ভাই ভাঙ্গুড়ার নকল দুধ ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এই ব্যবসা করে আসছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নট...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...

মন্তব্য (০)