• সমগ্র বাংলা

রাণীনগরে চালু হলো স্কুল মিল্ক ফিডিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো চালু হলো “স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রাম”। সোমবার বিকেলে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ২নং খট্টেশ্বর রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান (অংকুর), প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তাবাস্সুম খানম মালা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সূর্য্য কুমার অধিকারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার বলেন স্কুল শিক্ষার্থীদের প্রাণীজ পুষ্টির যোগান দেওয়া এবং উঠতি/বাড়ন্ত বয়সের শিশুদের প্রাণীজ আমিষ গ্রহণের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে উপজেলায় প্রথমবারের মতো এই কর্মসূচী চালু করা হলো। এই কর্মসূচীর আওতায় প্রতি শিক্ষার্থী কর্মদিবসে প্রতিদিন ২০০ মিলিগ্রাম দুধ পাবে।

তিনি আরো বলেন দুধ একটি আদর্শ খাবার। শিক্ষার্থীদের দুধ পান করার অভ্যাস গড়ে তুলতে সরকার এই কর্মসূচী হাতে নিয়েছে।  মেধাবী জাতি গঠনের জন্য স্কুল মিল্কং ফিডিং প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে শিশুদের শারীরিক বৃদ্ধি, মেধা ও মননের বিকাশ, শারীরিক সক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পড়াশোনায় তারা মনোযোগী হবে। ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ, সবল ও মেধাবী। এমন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিশুদের প্রতিদিন দুধ পান করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আগামীতেও এই ধরণের কর্মসূচি উপজেলায় চলমান থাকার কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo