• সমগ্র বাংলা

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের ট্রানজিট পণ্যের ‘ট্রায়াল রান’ শুরু।

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি ::ভূ-বেষ্টিত দেশ ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম ‘ট্রায়াল রান’ বা পরীক্ষামূলক পরিবহন কার্যক্রমের অনুমতি দিয়েছে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ।

প্রায় চারদিন ধরে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে আসা ভুটানের খাদ্য পণ্যের কন্টেইনারটি বুড়িমারী স্থলবন্দরে আটকে থাকার পর আজ সোমবার বিকেলে ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের ট্রানজিট পণ্য প্রথম চালানটি গত সপ্তাহে বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। তবে চ্যাংড়াবান্ধা বন্দরের অনুমতি না থাকার কারণে ট্রাকে থাকা পণ্যচালান চারদিন ধরে বন্দরে আটকে ছিল। অবশেষে সোমবার বিকালে ভারতীয় কর্তৃপক্ষ সব প্রক্রিয়া সম্পন্ন করে ‘ট্রায়াল রান’-এর অনুমতি দেয়। এতে বাংলাদেশ-ভুটান-ভারতের ত্রিপাক্ষিক বাণিজ্য রুট আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, এই ট্রায়াল রান সফল হওয়ায় লালমনিরহাটের বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে ঘিরে নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। বুড়িমারী স্থলবন্দরে সহকারী কমিশনার দেলোয়ার হোসেন,থাইল্যান্ড থেকে আসা খাদ্যদ্রব্যের কন্টেইনারটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটানে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo