• সমগ্র বাংলা

গোপালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) বিকেলে গোপালপুর উপজেলা ও শহর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,

সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ঈশা মুনিম ও জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ ও সাধারণ সম্পাদক হিরা মিয়া, এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo