ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আর নয় দূর্নীতি, এবার হবে উন্নয়নের বাংলাদেশ।” তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কেউ জনগণের অধিকার নিশ্চিত করতে পারেনি এবং পূর্ববর্তী স্বৈরশাসক আমলে রাজনৈতিক নেতারা দূর্নীতি, লুটপাট ও টেন্ডারবাজিতে লিপ্ত ছিলেন।
শাহজাহান চৌধুরী সম্প্রতি সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের কার্তিকের দোকান, চৌধুরী হাট, বড়ুয়া পাড়া, দিঘীর পাড়া, নাপিতের চর ও অন্যান্য এলাকায় সমাবেশ ও গণসংযোগে অংশগ্রহণ করেন।
ঢেমশা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জাবের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক টিমের সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

মন্তব্য (০)