• সমগ্র বাংলা

মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে জামালপুরের মেলান্দহে গনঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে  গণঅধিকার পরিষদ ঘোষেরপাড়া ইউনিয়নের আয়োজনে পূর্ব ছবিলাপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আলহাজ্ব চাঁন মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লিটন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে লিটন মিয়া বলেন, গত জুলাই আন্দোলনে গণঅধিকার পরিষদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনে যদি গণঅধিকার পরিষদ সংসদে যেতে পারে তাহলে আপনাদের ন্যায্য অধিকারটা আদায় করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এখনো শিক্ষাখাতে অনেক দুর্নীতি চলছে অনেক অনিয়ম আছে সেইগুলো নির্মূল করার জন্য চেষ্টা করবো। 

তিনি আরও বলেন, ইতপূর্বে আপনারা যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভুল না করতেন তাহলে আর নতুন করে এই দেশকে স্বাধীন করতে হতো না। তাই সামনের দিনে যেন আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। 

লিটন মিয়া বলেন, নেতৃত্বকে ঠিক রাখার জন্য নতুন করে আবার আমাদের দেশে একটা স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতা কি আজও আমরা পাইছি? পাইনি। কিছু কিছু জায়গায় দেখতেছি পাথর দিয়ে মাথা ফাটানো হচ্ছে। এই পাথরের দিয়া মাথা ফাটানোর রাজনীতি দেখতে চাইনি। আমরা শান্তিপূর্ণ একটা রাজনীতি চাই। শান্তিপূর্ণ একটা রাষ্ট্র চাই। শান্তিপূর্ণ একটা এলাকা চাই।

গণধিকারের পথসভায়, মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা সামিউল ইসলাম, সোহাগ রানা, জাহাঙ্গীর আলম হিমেল, সামিউল ইসলাম জয়সহ জেলা ও উপজেলা ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo