ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে এটি ‘পানপাতা’ বা ‘হাউস মাছ’ নামেও পরিচিত। রবিবার (৩০ নভেম্বর) জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পদ্মায় সচরাচর এমন বড় আকারের শাপলা পাতা মাছ দেখা যায় না।
বাজারের মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক জানান, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে তোলার পর বেশ হাঁকডাক শুরু হয় এবং শেষ পর্যন্ত মাছটি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, “পদ্মায় নানা জাতের মাছ পাওয়া গেলেও এই ওজনের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল।”
এ বিষয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, “পদ্মা নদীতে ধরা পড়া এই মাছটি মূলত সামুদ্রিক প্রজাতির, যা স্থানীয়দের কাছে হাউস মাছ নামে পরিচিত। এটি স্টিং ফিশ বা রে ফিশ গোত্রের। সচরাচর দেখা না গেলেও মাঝেমধ্যে নদী বা নদীসংলগ্ন জলাশয়ে এ ধরনের মাছ ধরা পড়ে এবং বাজারে এর বেশ চাহিদাও থাকে।”
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

মন্তব্য (০)