• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ” এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির ঘোষণায় জানানো হয়, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবুও দাবি আদায় না হলে লাগাতার শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তারা বলেন, আমরা ৩১ বছর ধরে একই দাবি জানিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত কোনো বাস্তবসম্মত অগ্রগতি হয়নি। বাধ্য হয়েই কর্মবিরতিতে যেতে হয়েছে।

আন্দোলনকারীরা আরও বলেন, আমাদের কাজ দেশের স্বাস্থ্যব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ন্যায্য গ্রেড-সম্মান না পেলে মনোবল ভেঙে যায়। সরকারের কাছে আমরা দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করি। এদিকে রোগীদের ভোগান্তি বিবেচনায় কর্মসূচির সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা চালু থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) আজহার উদ্দিন, এমটি (ডেন্টাল) জাহেদুল মাসুদ, এমটি (রেডিওলজি) মতিউর রহমান, এমটি (ল্যাব) নিহাদ, ফার্মাসিস্ট রফিকুল ইসলাম, তুফায়েল আলম প্রমুখ।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo