ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১টায় টেকনোলজিস্ট ও ফার্মেসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তারা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের হাসপাতাল সমূহে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মসিস্টদের পদমর্যাদা ১১তম থেকে দশম গ্রেডে উন্নত করনের দাবি জানান।
জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা শর্তেও তিন দশকেও তাদের এই বৈষম্য দুর করা হয়নি।
স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি না করায় আজ ২ ঘন্টা কর্মবিরতি পালন করে। এছাড়াও আগামী ৩ ও ৪ ডিসেম্বর অর্ধ এবং পুর্নবেলা কর্মবিরতি পালনের কর্মসুচী ঘোষনা করা হয়। এরপরও দাবি পুরন করা না হলে কমপ্লিট শার্ট ডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।
এ সময় স্বস্ব সরকারি হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টরা মানববন্ধনে অংশ নেয়। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনেরা।
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

মন্তব্য (০)