• সমগ্র বাংলা

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

‎নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ নিহত হয়েছেন তিনজন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে জেলার নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎তিনজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। দুই জনের একজনের নাম আলতাফ ও অপরজন মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়নি।
‎
‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছে প্রশাসন।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo